ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মারধরের প্রতিবাদে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শ্রমিকদের অভিযোগ, শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজি চালক ও বাস শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে পরে পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন ও এক সুপারভাইজারকে মারধর করেন কয়েকজন সিএনজি চালক। গুরুতর আহত রুবেলকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাস মালিক ও শ্রমিক নেতারা জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না এমন নিয়ম রয়েছে। তবে নিয়ম অমান্য করে মহাসড়কে এসব যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিও জানিয়েছেন তারা।

ধর্মঘটের কারণে বিকল্প যানবাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী বলেন, বাস না পেয়ে কয়েক দফায় বিকল্প যানবাহনে নওগাঁ শহরে আসতে হয়েছে। এতে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা এবং অতিরিক্ত প্রায় দেড় ঘণ্টা সময় লেগেছে। মান্দাগামী যাত্রী রফিকুল ইসলামও বলেন, বাস শ্রমিক ও অটোরিকশাচালকদের বিরোধের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বলেন, অটোরিকশা মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমাধান হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী বলেন, বাস চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে। ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

কেএইচ/এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement