ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফসল কাটার আগে ফিলিস্তিনিদের জলপাইবাগান গুঁড়িয়ে দিল ইসরায়েল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

 অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর কাছে দেইর নিধাম গ্রামে ফিলিস্তিনিদের মালিকানাধীন জলপাইবাগানের গাছ বুলডোজার দিয়ে উপড়ে ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বার্ষিক জলপাই ফসল কাটার কয়েক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল।

স্থানীয় কৃষকদের বরাত দিয়ে জানা যায়, সোমবার শুরু হওয়া গাছ উপড়ে ফেলার কাজ মঙ্গলবারও চলে। কৃষক আবদ আল-ফাত্তাহ তামিমি বলেন, তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের জমির জলপাইগাছও ধ্বংস করা হয়েছে।

আরেক কৃষক নাথের তামিমি বলেন, অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফসল কাটার মৌসুমের ঠিক আগে গাছগুলো ধ্বংস করা হয়েছে। তার পরিবারের জমি থেকে প্রতিবছর প্রায় ১২০ ড্রাম জলপাই তেল উৎপাদন হতো। বাড়িঘরের আশপাশের বিভিন্ন ধরনের গাছও উপড়ে ফেলা হয়েছে বলে তিনি জানান।


ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্যের অনুরোধ পর্যালোচনা করছে বলে জানিয়েছে। অতীতে গাছ অপসারণের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি ও সেনাদের ওপর হামলার আশঙ্কার কথা জানিয়েছে ইসরায়েল।

তবে ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলো এ যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, এ ধরনের কর্মকাণ্ড কৃষকদের জলপাই ও জলপাই তেল বিক্রির আয় থেকে বঞ্চিত করে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, আগস্টে কৃষিজমিতে ইসরায়েলি হামলায় ২১ হাজার ৫০৮টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৩৭৫টি জলপাইগাছ। চলতি বছর ফিলিস্তিনে জলপাই উৎপাদন প্রায় ২১ হাজার টন হতে পারে, যেখানে স্থানীয় চাহিদা প্রায় ১৫ হাজার টন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement