ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসে সাইফউদ্দিনের বদলি আলিস আল ইসলাম
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চোটের কারণে এশিয়ান গেমসের ক্রিকেট দল থেকে ছিটকে যাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে অফস্পিনার আলিস আল ইসলামকে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর তার চোট নিশ্চিত হয়। পুরোপুরি সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন বলে জানিয়েছিলেন জাতীয় দলের ফিজিও।

সাইফউদ্দিনের চোটের বিষয়টি বিসিবি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানায়। গেমস কর্তৃপক্ষের অনুমোদনের পর তার বদলি হিসেবে স্কোয়াডে যুক্ত হলেন ২৯ বছর বয়সী আলিস।

আলিস এখনো বাংলাদেশের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। তবে সাদা বলের ক্রিকেটে তার অভিজ্ঞতা রয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে অনানুষ্ঠানিক ওয়ানডে সিরিজে খেলেছেন এই অফস্পিনার।

এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে র‌্যাংকিংয়ের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। বাংলাদেশের শেষ আটের ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা।

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হচ্ছে ২০তম এশিয়ান গেমস। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। আগের আসরে পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতেছিল বাংলাদেশ। এবারও পদকের লক্ষ্যে মাঠে নামবে দলটি।

এসএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement