ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফাইনালে লজ্জার হার শ্রীলঙ্কার, ভারতের সোনা জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

 এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে স্বর্ণপদক জিতেছে ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে শ্রীলঙ্কাকে কোনো সুযোগই দেয়নি ভারতীয় দল।

টস জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান সংগ্রহ করে। ভারতের ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এবং শেষ পর্যন্ত বড় সংগ্রহ দাঁড় করান।

জবাবে ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ ভারতীয় বোলারদের সামনে কার্যত ভেঙে পড়ে। ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানে অলআউট হয় তারা। ফলে ১৪৭ রানের বড় জয় নিয়ে সোনা নিশ্চিত করে ভারত।

ফাইনালে এমন একতরফা পরাজয়ে রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শ্রীলঙ্কাকে।

 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝