ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎জ্যাকসের ব্যাটিং-বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডের জয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ জয় পেয়েছে ইংল্যান্ড। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন অলরাউন্ডার উইল জ্যাকস।

‎চেস্টার-লি-স্ট্রিটে আগে ব্যাট করে ইংল্যান্ড ৪৮.১ ওভারে ২৬৫ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক হ্যারি ব্রুক। জো রুটের ব্যাট থেকে আসে ৪৪ রান। শেষদিকে জ্যাকসের ৪৭ বলে অপরাজিত ৪৬ রানের কার্যকর ইনিংসে লড়াই করার মতো সংগ্রহ পায় ইংল্যান্ড।

‎জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ৩৭ ওভারে মাত্র ১৭৬ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

‎বল হাতে দুর্দান্ত ছিলেন জ্যাকস। ৭ ওভারে মাত্র ২২ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। ইনিংসের শেষ ওভারেই তিনটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের সমাপ্তি টানেন তিনি।

‎ফলে ৮৯ রানের বড় জয় নিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও উঠেছে জ্যাকসের হাতে।

‎এফএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement