ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশিদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের জন্য সাংবাদিকতা ও জনসংযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। দেশটির ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ (আইটেক) স্কিমের আওতায় আগামী ২৫ থেকে ৩১ অক্টোবর হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এ কোর্সটি অনুষ্ঠিত হবে। এতে নির্বাচিত সাংবাদিকদের যাবতীয় ব্যয়ভার বহন করবে ভারত।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোর্সটি মূলত অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য এবং জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে সাজানো হয়েছে। প্রশিক্ষণে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক তৈরি, কৌশলগত যোগাযোগ, সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহারিক প্রয়োগসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেওয়া হবে। তাত্ত্বিক আলোচনার বাইরেও অংশগ্রহণকারীদের জন্য থাকবে হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্থানীয় স্টার্ট-আপ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় এবং গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সাংবাদিকদের সনদপত্র প্রদান করা হবে।

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোর্সে মনোনীত সাংবাদিকদের ঢাকা থেকে যাতায়াতের বিমানভাড়া, প্রশিক্ষণ ফি, থাকার ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাপন ভাতাসহ সব ব্যয়ভার বহন করবে ভারত সরকার।


সংশ্লিষ্ট বিষয়গুলোতে যাদের ৫ থেকে ১০ বছরের পেশাগত কাজের অভিজ্ঞতা রয়েছে, কেবল সেই সাংবাদিকরাই এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। কোর্সে অংশগ্রহণের জন্য গুগল ফর্মের (https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78) মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। প্রাথমিক মনোনয়নের পর নির্বাচিত প্রার্থীদের নিজ নিজ গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র (এনওসি) দাখিল করতে হবে।


টিআইএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement