ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘের অধিবেশন শুরু
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জাতিসংঘের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক পর্ব শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সভাপতিত্বে এই বিতর্ক পর্ব শুরু হয়।

‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’ প্রতিপাদ্যের আওতায় বার্ষিক উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিতে বিশ্ব নেতারা জাতিসংঘে সমবেত হয়েছেন।

অধিবেশনে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে রাষ্ট্র ও সরকারপ্রধান এবং মন্ত্রীরা পরস্পর সংযুক্ত বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর সমাধানের উপায় নিয়ে আলোচনা করবেন।

সাধারণ বিতর্কের উদ্বোধনী পর্বে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সংস্থার কার্যক্রমবিষয়ক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। বিতর্কটি আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

টিআইএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement