ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যুক্তরাষ্ট্রে ইউটিউবভিত্তিক ‘ট্রাম্প টিভি’ চালু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তাদের প্রেস পাস বাতিলের পর যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন ও সংবাদমাধ্যমগুলোর দ্বন্দ্ব আরও তীব্র হয়েছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দপ্তর ইউটিউবভিত্তিক ২৪ ঘণ্টার একটি চ্যানেল চালু করেছে।

‘ট্রাম্প টিভি’ নামের চ্যানেলটিতে ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের বিভিন্ন কার্যক্রম এবং প্রেসিডেন্ট হিসেবে তাঁর অর্জন তুলে ধরা হবে। সংবাদমাধ্যমগুলোর সঙ্গে হোয়াইট হাউজের চলমান বিরোধের মধ্যেই চ্যানেলটি চালু করা হয়েছে।

এর আগে সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং তাদের প্রেস পাস বাতিল করা হয়। এর প্রতিবাদে দেশটির কয়েকটি টেলিভিশন নেটওয়ার্ক ট্রাম্পের হোয়াইট হাউজের বক্তব্য সম্প্রচার বয়কটের সিদ্ধান্ত নেয়।

তবে ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করলেও কোনো সংবাদমাধ্যমকে স্থায়ীভাবে হোয়াইট হাউজের প্রেস পাস, ব্রিফিং রুমে আসন কিংবা প্রেসিডেন্টের ব্রিফিংয়ে অংশগ্রহণের অধিকার দেয় না।

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অতীতের প্রেসিডেন্টদের আমলেও নির্দিষ্ট সংবাদমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ঘটনা ঘটেছে। তবে সিএনএন, এমএস নাও ও পলিটিকো এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে।

ট্রাম্প গত সপ্তাহে এসব সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘ভুয়া সংবাদ’ প্রচারের অভিযোগ তোলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি সংবাদমাধ্যমগুলোকে এমন প্রতিষ্ঠান হিসেবে আখ্যায়িত করেন, যাদের মিথ্যা সংবাদ জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।

এসএস
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement