ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ৮১তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে তার।


‎ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউইয়র্কে যাওয়ার পথে আরাগচি কাতারে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। সেখানে কাতারের কর্মকর্তাদের সঙ্গে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।


‎এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানও জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়ার কথা রয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর সকালে সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচিও রয়েছে তার।


‎ইরানের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল থাকার কথা। তবে ইরানের দাবি, প্রতিনিধি দলের কয়েকজন সদস্যের ভিসা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে প্রেসিডেন্টের গণমাধ্যম দলের সদস্যরাও রয়েছেন বলে জানিয়েছে তেহরান।


‎এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। জলবায়ু, উন্নয়ন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও মহামারি প্রস্তুতির মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুর পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও আলোচনায় থাকবে।


‎ইরানি প্রতিনিধিদল এমন সময়ে নিউইয়র্কে পৌঁছেছে, যখন ওয়াশিংটন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করেছেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রমে সহায়তা করা বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।


‎এফএস

Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement