ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যা: ব্যাংক কর্মকর্তা রিফাত গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেন হত্যা মামলার অন্যতম আসামি হাসনাত হাবিব রিফাতকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ দল। তিনি পেশায় একজন ব্যাংক কর্মকর্তা এবং খুলনার টাউন নওয়াপাড়া শাখায় ক্যাশ অফিসার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

মঙ্গলবার রাত আড়াইটার দিকে পিরোজপুরের নেছারাবাদ থানার কুড়িয়ানা আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রিফাতকে শনাক্ত করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে আজমুলকে মারধরে অংশ নেওয়ার কথা তিনি স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পরে রিফাতকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, গত শুক্রবার গভীর রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডসংলগ্ন ইসলামনগর সড়কের একটি চারতলা ভবনের ছাদে আজমুলকে মারধর করা হয়। স্বজনদের অভিযোগ, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তবে ভাত চুরির অভিযোগে তাকে নির্যাতনের বিষয়টি তদন্তে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার বিরুদ্ধে টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগ থাকার কথাও সূত্রটি জানিয়েছে।

এ ঘটনায় গত শনিবার রাতে আজমুলের বাবা কুতুবউদ্দিন বাদী হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ ২০-২৫ জন অজ্ঞাতনামাকে আসামি করে হরিণটানা থানায় হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৬তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
 
  সৈকত মোঃ সোহাগ/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement