ইতিহাসের পাতায় নাম লিখেছেন মাজ সাদাকাত। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করেছেন তিনি।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের বিপক্ষে জ্যামাইক কিংসমেনের এই ব্যাটার ৫৮ বলে ১১৪ রান করেন। সাদাকাত এই অবিস্মরণীয় ইনিংসের আগে এলিমিনেটরেও তিন অঙ্কের ঘরে রান করেন।
দলের অর্ধেকের বেশি রান এসেছে তার ব্যাট থেকে। ৯ উইকেটে ১৭০ রান করে জ্যামাইকা। কিন্তু ২ উইকেট হারিয়ে ২০ বল হাতে রেখে লক্ষ্য অতিক্রম করে এন্টিগা অ্যান্ড বারবুডা। চমৎকার ইনিংসটি বিফলে গেলেও পাকিস্তানি ব্যাটার হিসেবে রেকর্ড গড়লেন সাদাকাত।
আটটি চার ও ৯টি ছয়ে সাজানো সাদাকাত সাত ম্যাচে ৬০.৫০ গড় রান ও ১৭৪.৫২ স্ট্রাইক রেটে ৩৬৩ রান করেছেন। এলিমিনেটরে তার ১১২ রানের ইনিংস এসেছিল ৪৯ বল খেলে।
এছাড়া এই সেঞ্চুরিতে সিপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক হয়েছেন সাদাকাত। ২০২০ সালে লেন্ডল সিমন্সের ৪৯ বলে ৮৪ রানের ইনিংস পেছনে পড়ে গেছে। এছাড়া যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে এটা ষষ্ঠ সর্বোচ্চ ইনিংস।
এসএ