ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বোর্নমাউথের মাঠে কষ্টার্জিত জয় লিভারপুলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের মাঠ থেকে কঠিন জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ভাইটালিটি স্টেডিয়ামে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়েছে অলরেডরা। দলের জয়ে একমাত্র গোলটি করেছেন আলেক্সান্ডার ইসাক। শেষদিকে বোর্নমাউথের একাধিক আক্রমণ সামলে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্কভাবে খেলেছে। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে লিভারপুলের ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল বোর্নমাউথ। মাঝমাঠে লড়াই জমলেও প্রথম ৪৫ মিনিটে কোনো দলই পরিষ্কার গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর আক্রমণে গতি বাড়ায় লিভারপুল। ৫৬ মিনিটে আসে ম্যাচের একমাত্র গোল। কোডি গ্যাকপোর পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইসাক।

গোল হজমের পর আক্রমণ বাড়ায় বোর্নমাউথ। ম্যাচের শেষ দিকে একাধিক ভালো সুযোগও তৈরি করে স্বাগতিকরা। তবে অ্যালিসনের দৃঢ়তায় সমতায় ফিরতে পারেনি তারা। ব্রাজিলিয়ান গোলরক্ষক গুরুত্বপূর্ণ দুটি সুযোগ ঠেকিয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement