ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে অস্ট্রেলিয়া দলে বদল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকা সফরের শুরুতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। বিলি স্ট্যানলেক চোট পেয়ে ছিটকে পড়ায় এবং স্পেন্সার জনসনকে বিশ্রাম দেওয়ার পর, অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডসকে ওয়ানডে স্কোয়াডে যোগ করা হয়েছে।

সম্প্রতি নিউ সাউথ ওয়েলসের নেতৃত্ব থেকে ‘সরে দাঁড়ানো’ এডওয়ার্ডসের এই বছরের শুরুতে জাতীয় দলে অভিষেক হয়, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডেতে এখনও খেলার সুযোগ হয়নি তার।

তবে গত মৌসুমে ভারতের বিপক্ষে সিরিজে অল্প সময়ের জন্য ছিলেন তিনি। ওই সময়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দুটি চারদিনের ম্যাচের জন্য ভারতে ছিলেন এডওয়ার্ডস।

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিজের পঞ্চম ওভারে চোট পান স্ট্যানলেক। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।

আর বাঁ হাতি পেসার জনসন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেসহ সিরিজের দুটি ম্যাচ খেলেছেন। পিঠের চোটে ২০২৫ সালে ও ২০২৬ এর শুরুতে উল্লেখযোগ্য সময়ের জন্য বাইরে ছিলেন তিনি। তাই ‘ওয়ার্কলোড’ বিবেচনায় তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দল।

জিম্বাবুয়ে সফর শেষ করে সোমবার দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। আগামী বৃহস্পতিবার সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ডারবানে। দ্বিতীয় ম্যাচে হবে আগামী রোববার, জোহানেসবার্গে। আর পচেফস্ট্রুমে তৃতীয় ওয়ানডে হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement