ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রথমবার সিপিএল চ্যাম্পিয়ন ফ্যালকন্স
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফাইনালে মাজ সাদাকাতের রেকর্ড সেঞ্চুরিও শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট হলো না। তার দুর্দান্ত ১১৪ রানের ইনিংসের পরও জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। ১৭১ রানের লক্ষ্য মাত্র ১৭.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে পেরিয়ে যায় তারা।

বার্বাডোসের কেনসিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে কিংসমেন। একপ্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অবিচল ছিলেন সাদাকাত। ৫৮ বলে ১১৪ রানের বিধ্বংসী ইনিংসে তিনি মেরেছেন ৮টি চার ও ৯টি ছক্কা। ফাইনালের ইতিহাসে সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও হয়েছেন তিনি।

সাদাকাতের ব্যাটে ভর করে ২০ ওভারে ৯ উইকেটে ১৭০ রান তোলে কিংসমেন। ফ্যালকন্সের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সুফিয়ান মুকিম। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। আলজারি জোসেফ পান ২ উইকেট।

জবাবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ফ্যালকন্স। ওপেনার আমির জাঙ্গু ও ইভিন লুইসের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে তারা। পরে হাসান নওয়াজের সঙ্গে জাঙ্গুর জুটি লক্ষ্যকে আরও সহজ করে দেয়। জাঙ্গু ফিফটি তুলে নেন ৩০ বলে।

শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই ২ উইকেটে ১৭৩ রান তুলে ফাইনাল জিতে নেয় ফ্যালকন্স। ফলে ২০ বল হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে তারা। ১৭১ রান তাড়া করে পাওয়া এই জয় সিপিএল ফাইনালের রান তাড়ার নতুন রেকর্ডও গড়েছে।

মাজ সাদাকাতের ব্যাটে ইতিহাস লেখা হলেও ট্রফি উঠল ফ্যালকন্সের হাতে। নিজেদের প্রথম সিপিএল শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লেখাল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স।


 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement