রাজধানীর লালবাগের শহীদনগর মন্দির গলি এলাকার একটি বাসা থেকে দুলাল খান (৫৯) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, দুলাল খান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। পাইলসসহ নানা রোগে আক্রান্ত ছিলেন তিনি। পেটের ব্যথায় অসহ্য হয়ে নিজ কক্ষে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং থানার কালিয়াখোলা গ্রামে। তিনি মৃত চান খানের ছেলে এবং দুই ছেলে ও দুই মেয়ের জনক।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এফএস