ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হোটেল কক্ষ থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খুলনা নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু (যুবক) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাবু লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোড এলাকার লোকমান ফকিরের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাবু ও ফাতেমা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলটির ওই কক্ষে ওঠেন। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, একপর্যায়ে ফাতেমা ওড়না দিয়ে বাবুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন বলে তিনি পুলিশের কাছে স্বীকার করেছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ফাতেমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, বাবুর আগে একজন স্ত্রী রয়েছেন, যিনি ঢাকায় থাকেন। তার সঙ্গে বাবুর বর্তমানে কোনো যোগাযোগ ছিল না। ফাতেমার সঙ্গে বাবুর দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং বিয়ের জন্য ফাতেমা তাকে চাপ দিচ্ছিলেন।

ওসি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

      সৈকত মোঃ সোহাগ / এফএস  
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement