ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দম্পতি নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নীলফামারীর জলঢাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক দম্পতি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

রোববার সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় সারমানো কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি গ্রামের মৃত হিরম্বের ছেলে পলাশ (১৯) এবং জলঢাকার গোলনা ইউনিয়নের কালীগঞ্জ ডাঙ্গাপাড়া গ্রামের মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানী (১৯)।

স্থানীয়রা জানান, পলাশ ও তার স্ত্রী মনি রানী মোটরসাইকেলে করে ডোমার থেকে মনি রানীর বাবার বাড়ি কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

   হাসানুজ্জামান সিদ্দিকী হাসান/এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement