ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পটিয়ায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের সড়ক অবরোধ, যান চলাচল স্বাভাবিক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ পিএম
X
Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টা ১০ মিনিটের দিকে আন্দোলনকারীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া অংশ অবরোধ করেন। এতে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। সড়কের দুই পাশে চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকেরা।

দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে যায় পটিয়া থানা-পুলিশ। পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে এবং তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। পরে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যান। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে অবরোধ প্রত্যাহার হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুতদের কাউকে হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া মো. মাশরাফ বলেন, ‘চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল করে তাঁদের কর্মস্থলে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।’

আরেক আন্দোলনকারী মো. তৌকির বলেন, ‘চাকরিচ্যুত ব্যাংকারদের বিষয়ে দ্রুত সমাধান না হলে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝায়। পরে পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement