ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘কাইল্ল্যা ফারুক’ গ্রেপ্তার, এবার হাতে বিদেশি পিস্তল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত ফারুক ওরফে ‘কাইল্ল্যা ফারুক’কে ফের গ্রেপ্তার করা হয়েছে। এবার তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে এসআরবি-২ ব্যাটালিয়ন।

সোমবার এসআরবি-২ ব্যাটালিয়নের পাঠানো মিডিয়া ব্রিফিংয়ে জানানো হয়, কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় এসআরবি-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে ফারুককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই মামলায় আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাঁকে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছিল।

ওই সময় ফারুকের গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানার পুলিশ মাইকিং করে স্থানীয়দের চাঁদা না দেওয়ার আহ্বান জানিয়েছিল। মামলার এজাহারে বলা হয়, বছিলা রোড এলাকায় ফুটপাতের দোকানদারদের কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। চাঁদাবাজিতে বাধা দেওয়ায় বাদী ও তাঁর এক সহযোগীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

বর্তমানে বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনায় ফারুকের বিরুদ্ধে নতুন করে কী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা এসআরবি-২-এর ব্রিফিংয়ে জানানো হবে।

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement