ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরেজমিনে পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, সিআই বরখাস্ত
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড় এবং ধানমন্ডি-মিরপুর রোড এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। এসময় পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের পরিচ্ছন্নতা পরিদর্শককে (সিআই) এবং দায়িত্বে থাকা পরিচ্ছন্নতা কর্মীদের তাৎক্ষণিক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সড়ক দিয়ে অতিক্রম করার সময় জমে থাকা ময়লা-আবর্জনা পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তা অপসারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ আমলে নিয়ে এ পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসক আবদুস সালাম।

​রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এলাকাগুলো পরিদর্শন করেন তিনি। ​পরিদর্শনকালে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন প্রশাসক।

​ফুটপাত দখল ও ব্যবসায়ীদের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, অনুমোদনহীনভাবে যেসব দোকানদার ফুটপাত দখল করেছেন এবং মালামাল রেখেছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হিসেবে জরিমানা করা হবে। সিটি করপোরেশন থেকে বারবার উচ্ছেদ করার পরও যারা পুনরায় ফুটপাত দখল করছেন, তাদের বিষয়টি অনুধাবন করা উচিত।

​ব্যবসা প্রতিষ্ঠানের এসির পানি রাস্তায় পড়া প্রসঙ্গে প্রশাসক সতর্ক করে জানান, কোনো অবস্থাতেই রাস্তায় পানি জমে থাকা গ্রহণযোগ্য নয়। দোকান মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রাথমিক অনুরোধ ও অভিযান পরিচালনার পরও নির্দেশনা না মানলে ভবিষ্যতে জরিমানা ছাড়াও সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থায়ী ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

​পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement