কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাশার সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে হোমনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, নাশকতার অভিযোগে আবুল বাশার সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
তিনি আরও বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নাশকতা ও অপরাধের বিরুদ্ধে সক্রিয় রয়েছে।
এমকেএইচ / এফএস