ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তানজিন তিশা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন তিনি। এবার নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তানজিন তিশা সরাসরি বলেছেন, ‘বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না।’

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে তিশা বলেন, সত্যি বলতে বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করেন না তিনি। তার ভাষ্য, দেশে অনেক জায়গায় নিরাপত্তার ঘাটতি রয়েছে। এমন অনেক ঝামেলায় সাধারণ মানুষকে পড়তে হয়, যা তারা প্রাপ্য নন। অনেক ক্ষেত্রেই বিষয়গুলো অন্যায্য মনে হয় এবং ন্যায়বিচারও পাওয়া যায় না।

তানজিন তিশা আরও বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যেকোনো পরিস্থিতিতে মেয়েদের নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া উচিত।

নিজের স্বর্ণের গয়না নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, তার মনে হয়েছে, স্বর্ণের গয়না ব্যাগে রেখে ঘোরার কী দরকার? বরং সেটি পরেই ঘোরা যায়। তার মতে, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন তানজিন তিশা। অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে মডেল হিসেবে পরিচিতি পান তিনি।

২০১২ সালে রিজভী ওয়াহিদ ও শুভমিতার গাওয়া ‘চোখেরই পলকে’ গানের সংগীতচিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিশা। এরপর ইমরান মাহমুদুলের ‘বলতে বলতে চলতে চলতে’ গানেও তাকে দেখা যায়।

ছোটপর্দায়ও একের পর এক নাটকে অভিনয় করে নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০২০ সালের ৪ জানুয়ারি সিএমভি নাটকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ‘ভালোবাসা তুই’ ওয়েব নাটকে অপূর্বর বিপরীতে অভিনয় করেন তিশা। এতে তাকে দেখা যায় একজন বিক্রয়কর্মীর চরিত্রে।

ছোটপর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন তানজিন তিশা। এবার নিজের নিরাপত্তা নিয়ে তার এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement