ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

একদিকে হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ, অন্যদিকে পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফট। দুই তারকাকে একসঙ্গে দেখা গেলেই ভক্তদের কৌতূহল তৈরি হওয়া স্বাভাবিক। এর মধ্যে যদি দেখা যায়, ফুটবল ম্যাচে পাশাপাশি বসে তারা বেশ কিছুক্ষণ প্রাণখোলা আড্ডায় মেতে আছেন, তাহলে সেই কৌতূহল আরও বাড়ে।

সম্প্রতি কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে এমনই দৃশ্যের দেখা মেলে। ম্যাচটি হয়েছিল টেলর সুইফটের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেই অনুষ্ঠানে না গিয়ে মাঠে উপস্থিত ছিলেন টেলর। সেখানে টম ক্রুজের সঙ্গে তার দীর্ঘ আলাপের মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা।

এরপর থেকেই ভক্তদের মনে প্রশ্ন—কী নিয়ে এতক্ষণ কথা বলছিলেন দুই তারকা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন টম ক্রুজ। অভিনেতা জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে ‘পাঠ’ দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেছেন তিনি।

কোভিড মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ দেখতে মাঠে যাননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ কোনো ফুটবল ম্যাচ দেখেছিলেন তিনি। ফলে অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিতি ছিল তার জন্য দীর্ঘ বিরতির পর ফুটবল মাঠে ফেরার মতো। আর সেই প্রত্যাবর্তনের দিনেই পাশে পেয়েছিলেন ফুটবল সম্পর্কে অভিজ্ঞ টেলরকে।

তবে তাদের আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও কথা হয়েছে দুই তারকার। টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানিয়েছেন টম। পপতারকার প্রশংসা করতে গিয়ে তাকে ‘জিনিয়াস’ বলেও অভিহিত করেন তিনি।

টম বলেন, টেলর শুধু অসাধারণ গায়িকাই নন, তিনি একজন দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। এমনকি পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেছেন এই হলিউড তারকা।

টেলরের ক্যারিয়ারও যে তিনি দীর্ঘদিন ধরে অনুসরণ করছেন, তা জানিয়েছেন টম। অল্প বয়স থেকেই কীভাবে টেলর নিজের অবস্থান তৈরি করেছেন, সেটিও তার নজরে রয়েছে। ফলে সেদিনের আড্ডায় কখনো ফুটবল, কখনো গান, আবার কখনো সিনেমা—সবই উঠে আসা অস্বাভাবিক নয়।

টেলরের ফুটবলের সঙ্গে যোগ অবশ্য নতুন নয়। ট্র্যাভিস কেলসির সঙ্গে সম্পর্কের পর থেকেই কানসাস সিটি চিফসের ম্যাচে নিয়মিত দেখা যায় তাকে। মাঠে বসে কেলসিকে সমর্থন করার পাশাপাশি সময়ের সঙ্গে ফুটবলের খুঁটিনাটিও আয়ত্ত করেছেন তিনি। টম ক্রুজের মন্তব্যে সেটিই আরও স্পষ্ট হলো।

অন্যদিকে, টম ক্রুজও টেলরের ভক্ত হিসেবে পরিচিত। এর আগে টেলরের একটি কনসার্টেও উপস্থিত থাকতে দেখা গেছে তাকে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement