ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘অসুস্থ’ সালমানের অভিনয়, বিপাকে ‘বিগ বস’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘বিগ বস ২০’-এর প্রোমো দেখে দর্শক ভাবলেন, মঞ্চেই বুঝি কুপোকাত সালমান খান! বুকে হাত দিয়ে হঠাৎ পড়ে গেলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় তাঁর স্বাস্থ্য নিয়ে জল্পনা। পরে জানা গেল, অসুস্থতা নয়। সবই অভিনয়।

সালমান নিজেই জানালেন, তিনি ভালো আছেন। বরং প্রতিযোগী কাজি তৌকিরকে শিক্ষা দিতেই তাঁর এই ‘অসুস্থ’ হয়ে পড়ার নাটক। তবে আসল খোঁচাটা দিলেন প্রোমো নির্মাতাদের। তাঁর অভিযোগ, ঘটনাটি যেভাবে সম্পাদনা করে দেখানো হয়েছে, তা ঠিক হয়নি।

ঘটনার সূত্রপাত কাজির একটি কাণ্ড থেকে। বিগ বসের ঘরে অসুস্থতার ভান করে তিনি সহপ্রতিযোগীদের উদ্বিগ্ন করে তোলেন। পরে চিকিৎসকের কাছে নিয়ে গেলে স্বীকার করেন, পুরো বিষয়টিই ছিল অভিনয়।

এবার সেই অভিনয়ের পাল্টা অভিনয় দেখাতে মঞ্চে ‘অসুস্থ’ হলেন সালমান। কিন্তু সম্পাদনার ছুরিকাঁচি এমন জায়গায় গিয়ে পড়ল যে, কাজিকে শিক্ষা দিতে গিয়ে নিজেই যেন দর্শকদের স্বাস্থ্য-পরীক্ষা নিয়ে ফেললেন ‘বিগ বস’-এর সঞ্চালক!

পরে সালমান জানান, আল্লাহর রহমতে তাঁর স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। একই সঙ্গে প্রোমোটি যেভাবে কাটা হয়েছে, তা নিয়ে আপত্তি জানান তিনি। তাঁর বক্তব্যের পর প্রোমোটি সংশোধনও করা হয়েছে।

  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement