ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয় : শ্রুতি হাসান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারী শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও পিরিয়ড নিয়ে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাদের। সমাজের প্রত্যেক শ্রেণির নারীরা এখানে এসে এক। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় মুখ খুলেছেন বলিউডের নারী অভিনেত্রীরা। এবার শ্রুতি হাসান। জানালেন, মনেপ্রাণে চান পুরুষদেরও ঋতুস্রাব হোক। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোহা আলি খানের পডকাস্টে ঋতুকালীন তীব্র শারীরিক যন্ত্রণা নিয়ে মুখ খোলেন শ্রুতি। ঋতুস্রাবকে গুরুত্বসহকারে দেখা উচিত বলে মনে করেন তিনি। নারীদের ঋতুস্রাবের সময় কর্মক্ষেত্রে ছুটি দাবি করেন। সেইসঙ্গে পুরুষদের পিরিয়ড প্রসঙ্গে বলেন, “এর একটাই সমাধান রয়েছে। আমি হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়। তাহলেই হয়তো আমাদের কর্মক্ষেত্রের চুক্তিপত্রে ‘পিরিয়ড লিভে’র বিষয়টি উল্লেখ থাকত।”

শ্রুতির কথায় সহমত জানিয়ে সোহা বলেন, “পুরুষরাও তখন হয়তো কে, কতটা রক্তপাতের মুখোমুখি হচ্ছেন বা কার ট্যাম্পনের আকার কত বড়? সেসব নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতেন।”

শ্রুতি জানান শুরুর দিকে কর্মক্ষেত্রে ঋতুস্রাব নিয়ে কথা বলতে অস্বস্তিবোধ করতেন তিনি। একটি ঘটনা তুলে ধরেন। বলেন, “একবার খেয়াল করলাম, আমার এক সহ-অভিনেতা নিজের হাঁটুর অস্ত্রোপচারের কথা জানিয়ে শুটিং সে অনুযায়ী পরিকল্পনা করার কথা বললেন। আমিও তখন নিজের পিরিয়ডসের কথা জানাই পরিচালককে। ওই প্রথমবার আমি কোনো পরিচালককে এ কথা বললাম। তার নিজেরও মেয়ে আছে। তিনি তখন জানালেন যে তাঁর মেয়েরও পিরিয়ডের সময় খুব ব্যথা হয়। তারপর থেকেই আমার দৃষ্টিভঙ্গি বদলে যায়।”

এর আগে রাশ্মিকা-জাহ্নবী-দীপিকাও ঋতুস্রাব নিয়ে কথা বলেছেন। শ্রুতির মতো তারাও পুরুষের ঋতুস্রাব চেয়েছেন। কেননা তারা মনে করেন পুরুষরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেই অনুভব করতে পারবে পিরিয়ডকালীন শারীরিক যন্ত্রণা। 

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement