ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
২০০ কোটির দোরগোড়ায় ‘মির্জাপুর’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মুক্তির ১২ দিনেই ভারতের বক্স অফিসে ২০০ কোটি রুপি আয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে আলি ফজল অভিনীত মির্জাপুর: দ্য মুভি। সপ্তাহের কর্মদিবসেও ছবিটির আয় কমেনি। ১২তম দিনে ছবিটি আয় করেছে ৫ কোটি ৫০ লাখ রুপি।

বাণিজ্য বিশ্লেষক স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ১২ দিন শেষে ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ১৯৫ কোটি ৭০ লাখ রুপি। গ্রস আয় হয়েছে ২৩৩ কোটি ১৪ লাখ রুপি।

বিদেশের বাজারে ১২তম দিনে ছবিটি আয় করেছে প্রায় ১ কোটি রুপি। এতে বিদেশে মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি রুপি। ফলে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় এখন ২৮১ কোটি ১৪ লাখ রুপি।

ভারতীয় চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, মুক্তির ১৩তম দিনে অর্থাৎ দ্বিতীয় বুধবারেই ছবিটি ২০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করতে পারে।

তিনি বলেন, মঙ্গলবার কম দামের টিকিটের অফার ছবিটির ব্যবসায় বাড়তি গতি দিয়েছে। এর ফলে ছবিটির বক্স অফিস সাফল্য আরও দৃঢ় হয়েছে।

১২তম দিনে ছবিটি ৬ হাজার ৯৫০টি শো থেকে ৫ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে বলে জানিয়েছে স্যাকনিল্ক।

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement