ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রতি মাসে বিনামূল্যে পণ্য পাবেন প্রবীণ শিল্পীরা
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। শিল্পীদের কল্যাণে নানারকম কাজ করে যাচ্ছে তারা। প্রায়ই দেখা যায় নানা উদ্যোগ। এবার আরও একটি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ফলে নাটকের শিল্পীরা প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন।

অভিনয়শিল্পী সংঘ ও সুপারশপ স্বপ্ন’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সে চুক্তির আওতায় সংঘের তালিকাভু্ক্ত ২৫ জন প্রবীণ শিল্পী স্বপ্ন’র যে কোনো আউটলেট থেকে এই কেনাকাটা করতে পারবেন।

‎‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো আর্থিক সহায়তা নয়। বরং নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা প্রবীণ ও গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি সম্মানজনক উদ্যোগ।
‎সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, চুক্তি অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের ২৫ জন সদস্য বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা ৭ শতাংশ এবং সব সদস্য ৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।
‎তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ ধরনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
‎সুপারশপ ‘স্বপ্ন’র উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান নির্বাহী কমিটির সদস্যরা।
‎অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির নেতা, প্রবীণ সদস্য এবং ‌স্বপ্ন’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement