ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘এখনই অবসর নয়’, গুঞ্জন উড়িয়ে দিলেন অমিতাভ বচ্চন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৫ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অভিনয় কিংবা টেলিভিশন উপস্থাপনা থেকে শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তাঁর একটি ব্লগ পোস্টকে কেন্দ্র করে অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়ার কয়েক দিন পর বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন ৮৩ বছর বয়সী এই অভিনেতা।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ লিখেছিলেন, ‘অনেক রাত হয়েছে, এবার অবসর নেওয়ার সময়।’ তাঁর এই মন্তব্যকে ঘিরে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, তিনি হয়তো অভিনয় ও উপস্থাপনা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন।

তবে নতুন এক ব্লগ পোস্টে সেই জল্পনা উড়িয়ে দিয়ে অমিতাভ বলেন, তিনি ‘অবসর’ শব্দটি কাজ ছেড়ে দেওয়ার অর্থে ব্যবহার করেননি। গভীর রাতে ঘুমাতে যাওয়ার কথাই বোঝাতে তিনি শব্দটি ব্যবহার করেছিলেন।

রসিকতার সুরে তিনি লেখেন, ‘জি নাহি হুজুর, ম্যায় কাম সে রিটায়ার নাহি হো রাহা হুঁ।’ অর্থাৎ, ‘না মহাশয়, আমি কাজ থেকে অবসর নিচ্ছি না। ইংরেজিতে এর অর্থ হলো আমি ঘুমাতে যাচ্ছি—আর সেখানে আপনাকে আমন্ত্রণ জানানো হয়নি।’

অমিতাভ বর্তমানে জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র (কেবিসি) ১৮তম মৌসুম উপস্থাপনা করছেন। অনুষ্ঠানটির নতুন মৌসুম গত ১০ আগস্ট শুরু হয়েছে এবং সোমবার থেকে শুক্রবার রাত ৯টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে প্রচারিত হচ্ছে।

এদিকে, অনুষ্ঠানের আসন্ন একটি পর্বে স্ত্রী ও অভিনেত্রী-রাজ্যসভা সদস্য জয়া বচ্চনের সঙ্গে সময়মতো কোনো অনুষ্ঠানে পৌঁছানোর মজার কৌশলও জানান অমিতাভ।

তিনি বলেন, কোনো অনুষ্ঠানে সন্ধ্যা ৬টায় যাওয়ার কথা থাকলে তিনি জয়া বচ্চনকে সময়টি এক ঘণ্টা এগিয়ে, অর্থাৎ বিকেল ৫টা বলে দেন। এতে জয়া আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেন এবং তাঁরা সময়মতো অনুষ্ঠানে পৌঁছাতে পারেন।

অভিনয়ে অমিতাভ বচ্চনের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা রজনীকান্ত অভিনীত ২০২৪ সালের ‘ভেট্টাইয়ান’।

এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement