ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নতুন দুই ধারাবাহিকে দীপা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এক চরিত্রে আটকে নেই অভিনেত্রী দীপা খন্দকার। একের পর এক ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরছেন তিনি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে মহিন খান পরিচালিত মিনি সিরিজ ‘কর্মফল’। এতে একেবারেই ভিন্ন ও চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করে প্রশংসা পাচ্ছেন দীপা।

এদিকে শিগগির দীপ্ত টিভিতে প্রচারে আসছে হাসান রেজাউল পরিচালিত ‘বকুলপুর সিজন ৩’। এই ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র মেহেরজান রূপে দেখা যাবে দীপাকে। আহমেদ শাহাবুদ্দিন রচিত ধারাবাহিকটিতে মেহেরজান গ্রামের একজন রাজনীতিবিদ। এমন চরিত্রে এবারই প্রথম অভিনয় করছেন দীপা।

একই সময়ে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এও কাজ করছেন তিনি। এতে তার সহশিল্পী জাহিদ হাসান। এর আগে রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছিলেন দীপা। তবে নতুন ধারাবাহিকে তাকে একেবারেই ভিন্ন চরিত্রে দেখা যাবে।

নতুন কাজগুলো প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, “হাসান রেজাউলের পরিচালনায় বেশ কয়েক বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলাম। ধারাবাহিকে এবারই প্রথম তার নির্দেশনায় কাজ করা। রেজাউল বেশ যত্ন নিয়ে কাজ করে। মেহেরজান চরিত্রটিও আমার খুব ভালো লেগেছে। যে কারণে চরিত্রটি নিয়ে আমি খুব আশাবাদী। আর রাজের ‘এটা আমাদেরই গল্প’-এ দর্শক আমাকে একরকম দেখেছিলেন। এবার ‘ফিরে আসার গল্প’-এ আমাকে ভিন্নরূপে দেখতে পাবেন। দুটি ধারাবাহিকই প্রচারে এলে আশা করছি দর্শকের ভালো লাগবে।”

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement