ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টাকার মালিককে খুঁজছেন জমসেদ মিয়া
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী সিএনজি অটো স্ট্যান্ডে নিজের চালিত সিএনজি অটোরিকশা পেছনে বেশ কিছু টাকা পেয়েছেন মো. জমসেদ মিয়া নামে এক সিএনজি অটোরিকশা চালক।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জমসেদ তার অটোরিকশার পেছনে টাকাগুলো পান। পরে প্রকৃত মালিককে সেই টাকা ফেরত দিতে ওই দিন থেকে তিনি ঘুরছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার হয়েছে।

চালক মো. জমসেদ মিয়া বলেন, তিনি টাকাগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে উপযুক্ত প্রমাণ যাচাইয়ের পর টাকাগুলো ফেরত দিতে চান। 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত হারানো টাকার মালিক পাওয়া যায়নি। তাই কারো টাকা হারিয়ে থাকলে যথাযথ প্রমাণসহ তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তিনি।

হারানো টাকার প্রকৃত মালিককে শনাক্ত করতে টাকার পরিমাণ, কোথায় ও কীভাবে হারিয়েছেন এবং অন্যান্য সুনির্দিষ্ট তথ্য জানাতে হবে। যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে টাকা হস্তান্তর করা হবে বলে জানান জমসেদ মিয়া।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement