ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে ও ফিরতে পারেন: রুমিন ফারহানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম
X
Advertisement

বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং আবার যেকোনো সময় দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারেন। এটা সংবিধানে পরিষ্কার বলে দেওয়া আছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।”
 
সম্প্রতি জাতীয় সংসদে দেওয়া রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল এবং তাকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন।

জবাবে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকবে, মিছিল-মিটিং হবে এবং কাউকে অবাঞ্ছিত ঘোষণার ঘটনাও ঘটতে পারে। এগুলো রাজনীতির স্বাভাবিক অংশ। তিনি বলেন, রাজনীতিবিদদের বক্তব্যের জবাব মানুষই দেয়।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement