ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাভেলকে ঘিরে ফের ভাইরাল নতুন ভিডিও, সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ পিএম আপডেট: ১৮.০৯.২০২৬ ৭:১২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও শুরু হয়েছে আলোচনা। এর আগে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এবার প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে।

সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে পাভেলের উপস্থিতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। তবে ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা কিংবা এটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে- তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর পাভেলের ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাভেল দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বান্ধবী এবং তাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই।

এরই মধ্যে নতুন করে প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ছড়িয়ে পড়ায় তাকে ঘিরে আলোচনা আরও বেড়েছে। তবে নতুন ভিডিও নিয়ে এখন পর্যন্ত পাভেলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে পরিচিতি পান পাভেল। পরে অভিনয়ে নিয়মিত হয়ে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকে ‘জাকির হোসেন নেইমার’ বা ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান পাভেল।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement