ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনার লক্ষ্যে দরপত্র আহ্বান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চারটি কমিউটার ও মেইল ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ট্রেনগুলোর বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ রেলওয়ে।

গত ২০ আগস্ট জারি করা রেলওয়ের পশ্চিমাঞ্চল কার্যালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

দরপত্রের আওতায় রাখা ট্রেনগুলো হলো—রংপুর অঞ্চলের রমনা কমিউটার, রামসাগর মেইল এবং লালমনি ও বুড়িমারী কমিউটার।

চিঠির তথ্য অনুযায়ী, রমনা কমিউটার ট্রেনটির রুট পার্বতীপুর-রমনা-কুড়িগ্রাম-রংপুর-পার্বতীপুর। রামসাগর মেইলের রুট বোনারপাড়া-পার্বতীপুর-বোনারপাড়া। আর লালমনিরহাট ও বুড়িমারী কমিউটার ট্রেন চলবে পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী-পার্বতীপুর পথে।

চিঠিতে বলা হয়েছে, প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী এবং মুখ্য মহাপরিচালক (অপারেশন), বাংলাদেশ রেলওয়ে রেলভবন, ঢাকার কার্যালয়ে দরপত্র দাখিল করতে হবে।

দরপত্র খোলা ও প্রাপ্ত দরপত্র যাচাইয়ের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পরিচালক, ট্রাফিককে (ট্রান্সপোর্টেশন)। সদস্য হিসেবে রয়েছেন উপপরিচালক/টিসি, বাংলাদেশ রেলওয়ে এবং এসিসিএম/আর (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।

চিঠিতে আরও বলা হয়েছে, দরপত্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিটির সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। দরপত্র খোলার পর প্রাপ্ত দরপত্র যাচাই-বাছাই করে কমিটির প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে।

রেলওয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের এসব ট্রেনের ভাড়া আদায়সহ বাণিজ্যিক ব্যবস্থাপনার দায়িত্ব বেসরকারি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার সুযোগ তৈরি হবে।

এসএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement