ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা উধাও
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৩ পিএম
X
Advertisement

চাঁদপুরের শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর শ্বশুর।

জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে তার দেবর ও এনসিপি নেতা রহমত উল্লাহ উধাও হয়ে যান। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা তাদের খোঁজে বের হন। উধাও হওয়ার পর থেকে দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসী ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় অভিযোগ দায়ের করতে আসেন।

ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল বলে তারা জানতে পারেন। বিষয়টি নজরে আসার পর তিনি তার শ্যালক ইব্রাহিম খলিলকে অবহিত করেন। পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন উধাও হয়ে যান বলে তিনি দাবি করেন।

মরিয়ম বেগমের দুই মেয়ে ফাতেহা জাহান (১০) ও ফারহান জাহান (৬) পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের খোঁজে থানায় আসে। তারা জানায়, মায়ের খোঁজে তারা থানায় এসেছে।

মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেন, তার পুত্রবধূ স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে শাহরাস্তি থানা পুলিশ।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement