ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে ফিরেই গ্রেফতার বাঁশখালীর আ.লীগ নেতা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দীর্ঘদিন বিদেশে থাকার পর দেশে ফিরেই গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের সভাপতি এম. হারুনুর রশিদ চৌধুরী। মঙ্গলবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, হারুনুর রশিদের বিরুদ্ধে হত্যা ও ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দেশের বাইরে অবস্থান করছিলেন।

জানা গেছে, বিদেশে অবস্থানকালে তিনি দুবাই ও আফ্রিকার দেশ মোজাম্বিকে ব্যবসা করছিলেন। সম্প্রতি ব্যাংকক হয়ে দেশে ফেরার পথে শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

পরে তার গ্রেফতারের বিষয়টি বাঁশখালী থানাকে জানানো হয়। তাকে থানায় নিয়ে আসতে পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হক জানান, হারুনুর রশিদের বিরুদ্ধে ছয় থেকে সাতটি সুনির্দিষ্ট মামলা রয়েছে। এর মধ্যে হত্যা মামলা এবং ৫ আগস্টের ঘটনাসংক্রান্ত মামলাও রয়েছে।

তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement