ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত
কাজে গতি বাড়ানোসহ শূন্যপদ পূরণের তাগিদ
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নতুন সরকারের প্রথম সচিব সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এ সভা চলে রাত পর্যন্ত। সভায় একাধিক সিনিয়র সচিব ও সচিব তাদের মতামত তুলে ধরেন।


সভার আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে চারটি বিষয় থাকলেও বিবিধি বিষয়ে সরকারের কর্মকাণ্ড, প্রশাসনে কাজে গতি বাড়ানো, জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারি চাকরিতে শূন্যপদ পূরণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি সোলার প্যানেল স্থাপনের বিষয়ে আলোচনা এবং এ বিষয়ে তাগাদা দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্র জানিয়েছে।


সভা সূত্র জানায়, সাধারণ মানুষ যেন সহজে ও ভোগান্তি ছাড়া সরকারি সেবা পায় সে বিষয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জোর দেওয়া হয়। জনগণের সেবায় প্রশাসনকে আরও সক্রিয় করার তাগিদও দেওয়া হয়েছে।


সচিব সভায় ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। সভায় বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কট সমাধানে গুরুত্বারোপ করা হয়। সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের বিষয়ে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সোলার ব্যবস্থা, রফটপে রোলার নির্মাণ করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে সংকট উত্তরণের বিষয়গুলো উঠে এসেছে।


সাধারণত নতুন সরকার গঠনের দুই-তিন মাসের মধ্যে সচিব সভা আহ্বানের ঐতিহ্য অতীতে দেখা গেলেও এবার বছরের প্রথমার্ধ পেরিয়ে যাওয়ার পর প্রশাসনের গুরুত্বপূর্ণ এ সভা অনুষ্ঠিত হয়। 


সভার আলোচ্যসূচির মধ্যে ছিল– সরকারের কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আনুষ্ঠানিক বিষয়; সরকারের কার্যক্রমকে আরও গতিশীল, জনকল্যাণমুখী ও কার্যকরকরণ; জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ অনানুষ্ঠানিক বিষয় সিনিয়র সচিব/সচিবদের পক্ষ থেকে পাঠানো প্রস্তাব পর্যালোচনা করা; ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক আলোচনা।


টিআইএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement