ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রথম স্ত্রীকে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ভূমি অফিসের নাজির গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৬ এএম আপডেট: ১৬.০৯.২০২৬ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে মাদারীপুরের ডাসারে এক ভূমি অফিসের নাজিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার শেখ মঞ্জু এলাহী মাদারীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে নাজির কাম ক্যাশিয়ার হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী সোমা এলাহীর করা মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রথম স্ত্রী থাকা অবস্থায় তাকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন মঞ্জু এলাহী। বিষয়টি জানার পর তার প্রথম স্ত্রী আদালতের শরণাপন্ন হন।

পরে আদালতের নির্দেশে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement