ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দুই গোলের লিড খুইয়ে শেষ মুহূর্তে রিয়ালের জয়!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ম্যাচের শুরুতে দুই গোলের এগিয়ে থেকেও জয়টা কঠিন করে ফেলেছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পরপর দুই গোল হজম করে এলচের সঙ্গে ২-২ সমতায় পড়ে তারা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে কার্লোস এস্পির গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

২৫ মিনিটে ফ্রি-কিক থেকে আরদা গুলের শট এলচের গোলরক্ষক মাতিয়াস দিতুরোর হাতে লেগে জালে ঢুকলে এগিয়ে যায় রিয়াল। আট মিনিট পর কিলিয়ান এমবাপ্পে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৭১ মিনিটে আবিয়েল ওসোরিওর হেডে একটি গোল শোধ করে এলচে। ৮৩ মিনিটে ফার্নান্দো নিনিওর গোলে সমতা ফেরে।

জয়ের জন্য মরিয়া রিয়াল শেষ মুহূর্তে চাপ বাড়ায়। যোগ করা সময়ে এমবাপ্পের পাস থেকে গোল করে দলকে জয় এনে দেন বদলি হিসেবে নামা কার্লোস এস্পি।

এ জয়ে ছয় ম্যাচে রিয়ালের পয়েন্ট হলো ১৫। ছয় ম্যাচে সাত গোল করে লা লিগায় এমবাপ্পের গোলসংখ্যাও দাঁড়িয়েছে সাত।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement