ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুলাউড়ায় দেশীয় পাইপগান ও লুট হওয়া চায়না রাইফেলের গুলি উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম
X
Advertisement

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি দেশীয় পাইপগান ও থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার গভীর রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া গ্রামের পানাইপুঞ্জি রোডের পশ্চিম পাশে রাজানগর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল রাজানগর চা বাগানের ভেতরে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান ও কুলাউড়া থানা থেকে লুট হওয়া চায়না রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা অস্ত্র ও গুলির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান তিনি।

এম শাকিল রশীদ চৌধুরী/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement