ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান দেশের গৌরব ও অহংকার: কেসিসি প্রশাসক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৩ পিএম
X
Advertisement

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আজ শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান আমাদের দেশের গৌরব ও অহংকার। অভাবের কারণে তিনি প্রাতিষ্ঠানিকভাবে বেশি দূর লেখাপড়া করতে না পারলেও বর্তমানে তাঁর চিত্রকর্ম নিয়ে গবেষণা হচ্ছে। তাঁর চিত্রকর্ম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। তিনি সারা জীবন শিশুদের নিয়ে কাজ করে গেছেন এবং তাদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী প্রজন্মকে তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানাতে হবে। আগামীতে খুলনায় জিয়া হল নির্মাণ হলে সেখানে একটি আর্ট গ্যালারি প্রতিষ্ঠার আশ্বাস দেন প্রধান অতিথি।

খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন ও বাংলাভিশন টিভি খুলনার ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা স্কুলের ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলাম।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement