ঝালকাঠির নলছিটিতে ইভটিজিং, চাঁদাবাজি, বাল্যবিবাহ, অনলাইন জুয়া, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু, উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান মল্লিক, সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় সিদ্ধকাঠি ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন।
এসআই/আরএন