ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩৬ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪২ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৮০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৬৮ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ১১৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৪৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩৯ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জন রয়েছেন।
অভিযানকালে দুটি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি, ৬টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং ৪টি ইলেকট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এফএস