ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বদলির আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল, সবুজবাগের ওসি বহাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের বদলির আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা বাতিল করা হয়েছে। ফলে আগের কর্মস্থলেই বহাল থাকছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এ তথ্য জানা গেছে।

এর আগে মঙ্গলবার জারি করা প্রথম আদেশে মো. সাইফুল ইসলামকে সবুজবাগ থানা থেকে ডিএমপির ক্রাইম বিভাগে বদলি করা হয়। একই আদেশে ডিবি তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলামকে সবুজবাগ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে আদেশ জারির কয়েক ঘণ্টার মধ্যেই বদলে যায় সিদ্ধান্ত। বিকেল ৫টার দিকে জারি করা সংশোধিত আদেশে মো. সাইফুল ইসলামের বদলি বাতিল করে তাকে সবুজবাগ থানার ওসি পদেই বহাল রাখা হয়। পাশাপাশি মোহাম্মদ সাইফুল ইসলামকে ডিবি তেজগাঁও বিভাগে আগের দায়িত্বেই বহাল রাখা হয়েছে। হঠাৎ করে বদলির আদেশ বাতিলের কারণ কী। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

এদিকে একই দিনের প্রথম আদেশে ডিএমপির আরও কয়েকজন পুলিশ পরিদর্শকের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পরিদর্শক মোহাম্মদ জামিল হোসেনকে লালবাগ থানার ওসি করা হয়েছে। লালবাগ থানার ওসি মো. ইয়াছিন আলীকে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন্স) ছামিউল হককে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

   এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement