চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনা ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুই সৈনিকের মৃত্যু হয় এবং এক সেনা কর্মকর্তা মারাত্মকভাবে আহত হন।
গুরুতর আহত কর্মকর্তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে।
এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে বা এর নেপথ্য কারণ কী—তা অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এমআর/এসএ