ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানের বিমান খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইরানের বিমান খাতকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিমান খাতকে সহায়তার অভিযোগে ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
‎যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো ইরানের বিমান খাতকে সমর্থন করে আসছিল। নতুন পদক্ষেপের মাধ্যমে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ আরও বাড়ানো হলো।
‎ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলমান থাকার মধ্যেই এ নিষেধাজ্ঞা এলো। এর আগে বিভিন্ন খাতকে লক্ষ্য করে ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
‎নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমও চাপের মুখে পড়তে পারে।
‎আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অভিযোগ।নিষেধাজ্ঞার আওতাভুক্ত ৩৬ ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের বিমান খাতকে সহায়তা করছে।
‎এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ‘আগ্রাসীদের’ বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। ফলে সামরিক উত্তেজনার পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও বাড়ছে। 
‎  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement