ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
উজবেকিস্তানের প্রথম সমন্বিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অগ্রগতি জানালেন রসাটম প্রধান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম
X
Advertisement

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ ২৩ অক্টোবর তাশখন্দে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দেশটির প্রথম সমন্বিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি উচ্চপ্রযুক্তি খাতে দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

বৈঠকের আগের দিন লিখাচেভ প্রকল্পের নির্মাণস্থল পরিদর্শন করেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ প্রথম রিঅ্যাক্টর কম্পার্টমেন্টের ভিত্তি স্ল্যাব নির্মাণের কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

বৈঠকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি একটি আধুনিক আবাসন নগরী গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়। নির্মাণাধীন এ নগরীতে ৩০ হাজারের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা থাকবে। এতে আধুনিক আবাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্রসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে একটি শিল্প ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ ওই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্পায়নকে আরও গতিশীল করবে।

বৈঠকে পারমাণবিক চিকিৎসা, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং এবং উজবেক প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রশিক্ষণের সুযোগ নিয়েও আলোচনা হয়।

প্রকল্প পরিকল্পনা অনুযায়ী, উজবেকিস্তানের প্রথম সমন্বিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে থাকবে ভিভিইআর-১০০০ প্রযুক্তির দুটি বৃহৎ পারমাণবিক ইউনিট এবং প্রতিটি ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন আরআইটিএম-২০০এন প্রযুক্তির দুটি ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)। বৃহৎ ও ক্ষুদ্র- দুই ধরনের রিঅ্যাক্টরের সমন্বয়ে নির্মিত এ প্রকল্প দেশটির পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

-টিএস/রসাটম
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement