ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানে আজই নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১২ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৮:৩৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ (রোববার) ইরানে নতুন করে সামরিক হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। তবে ইরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত মেনে একটি ‘বড় চুক্তিতে’ পৌঁছাতে সম্মত হয়, কেবল তবেই তারা এই সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে পারে। স্থানীয় সময় শনিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানকে এই চরম আল্টিমেটাম দেন তিনি। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত কয়েক দিন ধরেই ইরানে যেকোনো সময় মার্কিন হামলা হতে পারে বলে আন্তর্জাতিক মহলে জোর আশঙ্কা তৈরি হয়েছিল। এর মধ্যেই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, "আমরা হামলার ব্যাপারে ভাবছি, সম্ভবত আগামীকাল (রোববার) এটি হতে পারে।" ইরানকে চুক্তির প্রস্তাব দিলেও তাদের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, "ইরানিরা চুক্তি চায়। কিন্তু সমস্যা হলো, তারা কি চুক্তি মানার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে পারবে?"

ট্রাম্প জোর দিয়ে জানান, তাঁর মূল লক্ষ্য হলো ইরানকে যেকোনো মূল্যে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। প্রসঙ্গত, গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বি-২ বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক অবকাঠামোতে বড় ধরনের হামলা চালানো হয়েছিল। ট্রাম্পের মতে, এ বছর যদি নতুন করে হামলার সিদ্ধান্ত নেওয়া না হয়, তবে গত বছরের ওই হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে স্থায়ীভাবে আটকাতে হয়তো যথেষ্ট হবে না।

এদিকে, বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধের আগের মতোই তেল পরিবহন স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই দাবির পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি।

ইরান যদি স্বেচ্ছায় চুক্তিতে না আসে, তবে সামরিকভাবে তাদের বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প। অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, "আমার কাজটি হয়তো সম্পন্ন করতে হবে। আর নয়তো তারা হয়তো চুক্তি করবে। তবে আমি নিশ্চিত, সামরিক হামলা বা চুক্তি যেভাবেই হোক আমরাই জিতব।"
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement