ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যাত্রীদের বাঁচাতে জীবন উৎসর্গ করলেন সৌদি বিমানবন্দর কর্মী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর আগুন নেভাতে গিয়ে আহত হন সুলতান বিন আলি আল মাসতুর আল কাহতানি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (২১ অক্টোবর) দাম্মাম বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর একটি যাত্রীবাহী বিমানের কাছে আগুন ধরে যায়। আগুন বিমানটিতে ছড়িয়ে পড়ার আশঙ্কায় সুলতান ও তার সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হাতে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে দেন।

আগুনের ধোঁয়ার কারণে পরে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করেন সুলতান। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলেও শেষরক্ষা হয়নি।

সৌদি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কাহতানির বাবা স্মরণ করেন, কীভাবে তার ছেলে নিজের নিরাপত্তার কথা না ভেবে যাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে অবিলম্বে জরুরি পরিস্থিতিতে সাড়া দিয়েছিলেন।

ক্ষেপণাস্ত্র হামলার সময় দাম্মাম বিমানবন্দরের ১৯ ও ২০ নম্বর গেটের কাছাকাছি দায়িত্ব পালন করছিলেন সুলতান। আগুন কাছাকাছি বিমানে ছড়িয়ে পড়ার আশঙ্কায় তিনি ও তার সহকর্মীরা সেদিকে এগিয়ে যান।

অফিসে ফিরে আসার পর সুলতান বুকে ব্যথার কথা জানান। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সৌদি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়, ইয়েমেনের হুতি গোষ্ঠীর ওই হামলায় বিমানবন্দরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং আটজন আহত হয়েছেন। পরবর্তীতে তারা একজন সৌদি নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement