ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাগুরায় ৩২৮ বস্তা সরকারি সার জব্দ, গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ০৭.০৯.২০২৬ ৬:৫৬ পিএম
X
Advertisement

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ৩২৮ বস্তা সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে মাগুরা জেলা পুলিশ।

পুলিশ জানায়, আমন মৌসুমে সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও কালোবাজারির অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা থেকে ৬ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিট পর্যন্ত শ্রীপুর উপজেলার ২ নম্বর আমলসার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে আমলসার এলাকার শহিদ জোয়াদ্দারের বসতবাড়ি ও গুদাম এবং নবাব জোয়াদ্দারের দোকানঘর থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।

এ ঘটনায় শ্রীপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(১) ধারায় মামলা করা হয়েছে। মামলায় শাহীন জোয়াদ্দার (৫৫) ও নবাব জোয়াদ্দার (৫৮)-কে আসামি করা হয়।

মামলা দায়েরের পর মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন-এর নির্দেশে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলসহ পুলিশের বিভিন্ন ইউনিট।

এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসানের তত্ত্বাবধানে সিসিআইসি মাগুরার এসআই অজয় দাসের নেতৃত্বে এবং শ্রীপুর থানা পুলিশের সমন্বয়ে লাঙ্গলবাঁধ ও কোদলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি শাহীন জোয়াদ্দার ও নবাব জোয়াদ্দারকে ৭ সেপ্টেম্বর সকালে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন সরকারি সরবরাহকৃত রাসায়নিক সার অবৈধভাবে মজুদ ও কালোবাজারির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, সরকারি সার নিয়ে অবৈধ মজুদ, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ইএ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement