ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চকরিয়ায় ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু, আহত ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে নুরুল হক নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছ থেকে এসব তথ্য জানা যায়।

নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে। আহতরা হলো একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে ফাতেমা (১১) এবং রাসেলের মেয়ে তাসমিন (৩)।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলার সময় হঠাৎ একঝাঁক ভিমরুল শিশুদের ওপর হামলে পড়ে। এতে তিন শিশু গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।

আহত ফাতেমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিশু তাসমিন বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বলেন, ‘ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি।’

নিষ্পাপ শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিজবাউল হক/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement